ঢাকার কেরানীগঞ্জে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

বুধবার কেরানীগঞ্জে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

ফোরামের কেরানীগঞ্জ অঞ্চলের পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী। উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আতিক নজরুল, বিশিষ্ট ব্যবসায়ী ড. মো. লোকমান, আবদুর রহমানসহ বাউফলের ছাত্রদল, যুবদলসহ নেতাকর্মীরা।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে শীতের প্রাদূর্ভাব বেশ বেড়ে যাওয়ায় জনজীবনে বেশ প্রভাব পড়েছে। নিম্নবিত্ত ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত এসব মানুষের পাশে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করুন। যদিও এমতাবস্থায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধানতম দায়িত্ব হলো সরকারের। দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য তিনি সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এগিয়ে আসার আহবা জানান।

তিনি বলেন, বাউফলের সমস্যা, সংকট মোকাবেলায় আমরা ইতিপূর্বে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি, এখনকার সংকট উত্তরণেও আমরা পাশে থেকে সব ধরনের সহযোগিতা করতে অঙ্গিকারাবদ্ধ।

আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানুষের দু:খ দুদশা লাঘব সম্ভব হবে না। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

এএস