ঠাকুরগাঁও সদর উপজেলার আকঁচা ইউনিয়নের দক্ষিন বঠিনা হাজী পাড়া গ্রামের সাখাওয়াত (৪০) নামে এক যুবকের  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে শহরের টাংঙ্গন ব্রীজ এলাকার হঠাৎপাড়া মহল্লার হাজী মসজিদের পাশে বরই গাছ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,গত সোমবার বিকালে বাড়ি থেকে  ঢাকার উদ্দ্যেশে বের হয় । এর পর তার কোন খোঁজ মেলেনি।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে সাখাওয়াতের লাশ উদ্ধার করে। ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমই