জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি জেলা পরিষদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। পরে তারা দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই