নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে রেলস্টেশনটির আউটার এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকালে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে তার মাথা, শরীরের বিভিন্ন অংশ ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানায়, আমার কয়েকজন রেলকর্মী রেললাইন পর্যবেক্ষণ করার সময় ওই ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চাকার উপরিভাগের কোনো অংশের সঙ্গে আটকে গিয়ে হাতটি আরশীনগর এসে পড়েছে।
এমবি





