মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের এক পুকুর থেকে নিজামউদ্দিন (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ইউনিয়নের মালিপাথর এলাকার সেলিমের পুকুর থেকে বুধবার রাত ৭টার দিকে ভাসমান অবস্থায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
নিহত নিজামউদ্দিন মালিরপাথর এলাকার মৃত কালাচাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মালিরপাথর এলাকার সেলিমের পুকুরে বিকেলে শিশু নিজামউদ্দিনের লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে অবগত করলে পুলিশ রাত ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
মুক্তারপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ জানান, কীভাবে শিশু নিজামের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের কেউ মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
এএইচ





