মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহানগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে।
সাংস্কৃতিককর্মী, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ রাজশাহীর আপামর জনগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের নিয়ে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার শপথ বাক্য পাঠ করান তিনি।
এদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
এছাড়া রাজশাহী সিভিল সার্জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গণপূর্ত বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টি, এলজিইডি রাজশাহী, রাকাব কর্মচারী সংসদসহ নানা সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাবি প্রশাসন, শহীদ স্মৃতি সংগ্রহশালা, রাবি সাংবাদিক সমিতি, রাবি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ছাত্রলীগসহ বিভিন্ন জেলা সমিতি।
এদিকে, ভুবনমোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, রাসিকের কর্মকর্তা কর্মচারী, রাসিক কর্মচারী ইউনিয়ন, মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, ন্যাপ, জাসদ, রাজশাহী ওয়াসা, জাতীয় যুব জোট, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, খেলাঘর আসর, বাসদ, নাগরিকাধিকার সংস্থা, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
অপরদিকে রাজশাহী কলেজে শ্রদ্ধা জানায় রাজশাহী কলেজ প্রশাসন, মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ নানান সংগঠন।
রাজশাহী কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক মাহাবুব জামান ভুলু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলালুদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার আলমগীর কবির।
ইআর





