হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ও তার ফাঁসির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল।

শুক্রবার জুমার নামাজের পর ফেনী জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল ও সদস্য সচিব রশিদ মজুমদারের নেতৃত্বে ফেনীর জহিরিয়া মসজিদ থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি এস এ কে রোড় ও ট্রাংক রোড় প্রদক্ষিণ করে পুনরায় জহিরিয়া মসজিদে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক পারভেজ আলম, সংগঠনের ফেনী কলেজ আহ্বায়ক রহমত উল্লাহ জিনকু, সদস্য সচিব সচিব শাহাদাত হোসেন সাগর, পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম, প্রচার সম্পাদক বাপ্পী প্রমুখ।

কেএইচ