রাজধানীর পল্লবী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোমেন হোসাইন রব্বানী।
পল্লবী ১১ নম্বর সেকশনের 'এ' ব্লকের ৮ নম্বর রোডের ২ নম্বর লাইনের ৫ নম্বর বাসা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার এসআই ডিউটি অফিসার আশরাফ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এসআই আশরাফ বলেন, আশরাফের স্ত্রী-সন্তানরা তিন দিন আগে গ্রামের বাড়ি গিয়েছেন। তাই তিন দিন ধরে তিনি একাই ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাসায় অন্য কেউ না থাকায় এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এআই





