অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার (১৩ জুন) রাত থেকে আজ সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটক বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেটিনে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গত ৩ সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ মানবপাচারকারীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।





