সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশী বংশোদ্ভূত পাকিস্তানী এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয় বলে কাস্টমস সূত্রে জানা যায়।
বিজি-০২৮ ফ্লাইটে বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ওসমানী বিমানবন্দর আসলে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, আটক ইমরান হোসেন (৩০) বাংলাদেশী বংশোদ্ভূত পাকিস্তানী নাগরিক। তার আদি নিবাস মুন্সীগঞ্জ জেলায়। ইমরানের বাবার নাম গোলাম রসুল।
এসএইচ





