অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের সীমান্ত থেকে ৪ ভারতীয় নাগরিক’সহ ৪১ জন নারী-পুরুষ ও শিশকে আটক করেছে বিজিবি।

আজ (মঙ্গলবার) সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

২১-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বেশ কিছু নারী শিশু ও পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ সকালে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ২১ নারী, ১৫ জন পুরুষ ও ৫ শিশুকে আটক করে।

আটক নারী শিশুদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে ৪ ভারতীয় পুরুষের বাড়ি পশ্চিমবংগের উওর ২৪ পরগনা জেলার বিভিন্নস্থানে বলে জানান বিজিবি’র ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার।

আজ সকালেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় তাদের বলেও জানান তিনি।

নাছির/এমবি