বগুড়ায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল সদর উপজেলার বুজরুগবাড়িয়ার ইউনুছ আলীর ছেলে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান সাগর জানান, বেলাল হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
কেএইচ





