সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় (বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৬ টা) ব্রাসিলিয়াতে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজারুল কায়েসের পরিবার ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুরে পরবর্তী পক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, তার লাশ ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রাজিলের কূটনৈতিক কমিউনিটিতে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

এই আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় মর্চুয়ারিতে লাশ রাখা হবে। আগামী সোমবার নাগাদ তার লাশ বাংলাদেশে পৌছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই দায়িত্বশীল কর্মকর্তা ধারণা দিয়েছেন।

ব্রাজিলে মিজারুল কায়েসের সঙ্গে তাঁর স্ত্রী নাঈমা কায়েস এবং ছোট মেয়ে মাধুরী কায়েস থাকতেন। তার বড় মেয়ে মানসী লন্ডনে পড়ালেখা করেন।

ঢাকায় তার ভাই মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইমরুল কায়েস রয়েছেন। পারিবারিক সিদ্ধান্তেই তার দাফনের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

এমবি