টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জেআই





