সিলেটে নগরীতে ছাত্রলীগের সাবেক নেতা হিরণ মাহমুদ নিপুর বাসা থেকে একটি বন্দুক ও ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টার দিকে নগরীর বালুচর ফোকাস ১৭৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে বোমা-বন্দুক উদ্ধার করা হয়।
সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালার মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৪ মার্চ টেন্ডারের কাজ বাগিয়ে নিতে না পেরে শিক্ষা প্রকৌশলী মো. নজরুল হাকিমকে হত্যার হুমকি দেন নিপু। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডাইরি করেন এ প্রকৌশলী।
এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট অফিসের হিসাবরক্ষককে প্রাণনাশের হুমকি দেন সাবেক এই ছাত্রলীগ নেতা। এ ব্যাপারেও কোতোয়ালি থানায় সাধারণ ডাইরি করেন হিসাবরক্ষক নিশীথ কুমার ভৌমিক।
এছাড়া সম্প্রতি এমসি কলেজের জায়গা দখল করে দোকান নির্মাণকে কেন্দ্র করে সমালোচনায় পড়েন নিপু। যে কারণে দলের মূল ধারার নেতাকর্মীর সঙ্গে নিপুর সম্পর্কে টানাপোড়েন চলছে বলে জানায় দলীয় সূত্র।
এছাড়া ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার পর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ হারান নিপু। বর্তমানে এ মামলায় ১৬ মে থেকে মামলায় কারাভোগ করছেন নিপু।
ওএফ





