কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন পুস্পমাল্য অর্পণ করেন।

পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার প্রলয় চিসিমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মাহাবুব রহমান সাধারণ সম্পাদক আল-মামুন সাগরসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের ছেলে মেয়েরা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এআর