যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে হুন্ডির (অবৈধ ব্যবসা) পাঁচ লাখ টাকাসহ লোকমান (৩৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়ার সামসুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির একটি দল বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে হুন্ডির পাঁচ লাখ টাকা পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বলেন, আটক লোকমান অবৈধভাবে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করে টাকাসহ আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হচ্ছে।

কেএইচ