গহনা ছিনিয়ে নেবার সময় চিৎকার করার অপরাধে এবার প্রাণ দিতে হলো সাড়ে ৪ বছরের এক শিশু কন্যাকে।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপির মুসলিম নগর গ্রামে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাড়ির পিছনের পাট ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১০ টার দিকে মুসলিম নগর পটলদাইড় পাড়ার মঈনুল ইসলামের সাড়ে ৪ বছরের শিশু কন্যা মায়ার গলায় স্বর্নের চেইন, কানে দুল ও পায়ে নুপুর পড়ে বাড়ির পাশে খেলছিল।

এসময় একই এলাকার আশরাফুলের ছেলে সোহেল (১৪) সহ ৩/৪ জন দুর্বৃত্ত মায়াকে কোলে নিয়ে পার্শ্ববর্তী পাট ক্ষেতের মধ্যে নিয়ে মায়ার শরীর থেকে গয়না গুলো খুলে নিতে থাকে। এসময় মায়া চিৎকার দিলে দুর্বৃত্তরা কাঁচা পাট দিয়ে মায়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায়।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে ঐ পাট ক্ষেতের ভিতর থেকে মায়ার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রধান অভিযুক্ত সোহেলকে এলাকাসীর সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। কি কারণে এবং আরো কারা এ ঘটনার সাথে জড়িত তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এআই