অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের রিয়াজ কাজী লেন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোহাইল রোডে জেলা পরিষদ মার্কেট মোড় ঘুরে রূপকথা হাউজিংয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও ২০ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ বেগ, বিএনপি নেতা তাহাউদ্দিন নাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আজগর আলী, শিবির নেতা সাব্বির শাহরিয়ার শুভ প্রমুখ।

সমাবেশে বক্তারা বেগম খালেদা বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং  অবিলম্বে সরকারকে পদত্যাগের দাবি জানান।

জেআই