বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা-রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার মূল্যের ভারতীয় বস্ত্রের চালান আটক করেছে। ১০হাজার ৯শ ৯২মিটার থান কাপড়,৭৯৬পিস শাড়ী ও ১০১১পিস শাট পিস জব্দ করা হয় বলে বিজিবি জানায়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রহিম জানান,সোমবার সকালে শার্শা উপজেলার রুদুপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমান বস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কাশেম একদল বিজিবি সদস্য নিয়ে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্তিতি টের পেয়ে বস্ত্রের চালান ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২ কোটি ৪০লক্ষ ৫০হাজার টাকার বস্ত্রের চালান উদ্ধার করা হয়। পরবর্র্তীতে আরো ৫০লাখ টাকা মূল্যের মালামাল আটক করে বিজিবি। আটক মালামাল সোমবার দুপুরে বেনাপোল কাষ্টমে জমা দেয় বিজিবি।
এর আগে ২৭জুন যশোর ২৬ বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে ৩কোটি টাকার বস্ত্রের চালান আটক করে। ঈদকে টার্গেট করে চোরাচালানীরা ভারতীয় বস্ত্রের চালান আমদানি করছে বলে বিজিবি জানায়।
২৫ জুন শার্শা সীমান্ত থেকে প্রায় তিন কোটি নয়শ টাকা মূল্যের ইমিটেশন,ঔষধ মটরপার্টস সহ খাদ্য সামগ্রী আটক করে ২৩ বিজিবি।
এএইচ





