কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সুরা ফাতেহা পাঠ করা হয়।

প্রথমে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম। পরে মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।

একইভাবে মজমপুরস্থ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে পুষ্পমাল্য দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলাগুলোসহ জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচীতে পালিত হচ্ছে দিনটি।

এআর