রাজশাহী নগরীর রানীবাজার এলাকা থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় রাকিবুল ইসলাম রাকিব নামে এক ব্যক্তিকে আটকও করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক রাকিব মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী র্যাব- ৫ এর উপ-অধিনায়ক মেজর কামারুজ্জামান পাভেল জানান, আটক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
কেএইচ





