রাজশাহী শিক্ষা বোর্ডের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল ১০টার দিকে ককটেলটি বোর্ডের ভেতরে ফুল বাগানের কাছে বিস্ফোরিত হয়।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবরোধ ও হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতে ককটেলটির বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

জেএ