দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে ওমর ফারুক ওরফে স্বপন(৪৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
এঘটনায় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় নিহতের বাড়ীতে খবর পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত ওমর ফারুক স্বপন নোয়াখালীর সেনবাগ পৌরসভার দক্ষিণ কাদরা গ্রামের চানু মিয়ার বাড়ীর মৃত চানু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ছোট ভাই মো. রানা বিষয়টি নিশ্চিত করে জানান, চার ভাই ও চার বোনের মধ্যে ওমর ফারুক স্বপন সবার বড়। পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে ২০১২সালে দক্ষিণ আফ্রিকার মাছুমা সিটির একটি সুপার মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি।
বুধবার দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এসময় কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে।
এসময় তার মাথা গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন । সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করে নিয়ে যায়।
পরে সন্ত্রাসীরা চলে গলে স্থানীয় বাংলাদেশীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বাড়ীতে এই খবর পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ছেলের শোকে কান্না করতে করতে বারবার মুর্চ্ছা যাচ্ছেন স্বপনের ‘মা’। স্বামীকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন স্ত্রী ফাতেমা আক্তার স্বর্প্না।
নিহত স্বপনের স্ত্রী ফাতেমা আক্তার স্বর্প্না ও তার পরিবারের লোকজন নিহত স্বপনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এসএইচ





