রাজধানীর মিরপুরের রাইনখোলার নিজবাসা থেকে আমেনা আক্তার রেশমা(১৮) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর সেকশন-২ এর ২ নম্বর রোডের ২৬৪/৬৬ টিনশেড বাসা থেকে লাশটি মিরপুর থানা পুলিশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আমেনা আক্তার রেশমা ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার সেকান্দারপুর গ্রামের আলমগীল মিয়ার মেয়ে। সে মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পৌছে লাশটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্যে তার মা আমেনা বেগম ও বাবা আলমগীর মিয়াকে আটক করা হয়েছে।

এমকে