পাবনার ঈশ্বরদীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত সেনা সদস্যর নাম মঈন উদ্দিন সোহাগ (২৮)বলে জানা যায়।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঈশ্বরদীর বাঘইল দোতলা সাঁকোর মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মঈন উদ্দিন রাজবাড়ী জেলার কালাদিয়া দাঁতনি গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, ৬ মাস আগে চট্টগ্রামের চকরিয়া সেনানিবাসে কর্মরত অবস্থায় অবৈধ কার্যকলাপের জন্য সম্প্রতি সোহাগকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার তিনি কুষ্টিয়া থেকে ঈশ্বরদীর পাকশী লালন শাহ্ সেতু হয়ে বাঘইল গ্রাম দিয়ে ভারতীয় ফেনসিডিলের একটি চালান নিয়ে আসার সময় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দেন। পরে পুলিশ তার লাগেজ তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মঈন উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত বিশেষ আইনে মামলা হয়েছে।

এসএইচ