হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুস ছোবহান (৭২)বলে জানা যায়।

রোববার রাতে বাহুবল উপজেলার চলিতাতলা পয়েন্টে রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে।

তিনি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মীরজুমলা সেনারকান্দি গ্রামের মৃত হাজী রইছ উল্লার ছেলে।

এ ঘটনার স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেয়। এত প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর চালু হয়।

বাহুবল মডেল থানার (ওসি) আলী ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসএইচ