মাদারীপুর জেলা ছাত্রলীগেরসহ-সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।
আজ (২৫ মার্চ) সোমবার সকালে শহরের বাতামতলা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির দোতলা থেকে লিমন মজুমদারেরলাশটি উদ্ধার করা হয়।
লিমন মজুমদার শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পিছনে একটি নির্মাণাধীণ ভবনের দোতলা থেকে লিমনের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, “পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, এখনই কিছু বলা যাচ্ছে না।”
সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এমবি





