সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তিনি (বঙ্গবন্ধু) নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়।
তিনি বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুশাসনই প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
সরকারপ্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা নবীন কর্মকর্তাদের অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বই সংকটে। যুদ্ধ কতদিন চলবে, কেউ জানে না। তাই গ্যাস-বিদ্যুতসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে।
তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবিলা করতে।
এনএইচ





