বীর`র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজশাহী যাচ্ছেন ।
বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সেনানিবাসে পৌঁছানোর কথা রয়েছে। বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর`র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করবেন।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস সূত্রে প্রধানমন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, সেনানিবাসের অনুষ্ঠান শেষে হলেই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) তুলে দেবেন এবং প্যারেড পরিদর্শন করবেন।
এরআগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএস





