নারায়ণগঞ্জের সোনারগাঁয় আওয়ামিলীগের পার্টি অফিস করার নামে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের সরকারী জমি  দখলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সনমান্দী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কর্যালয়ের পাশে সরকারী জমি সহ কমপক্ষে ১০গ্রামের পানি নামার দীর্ঘদিনের একটি মাত্র খাল দখলের চেষ্টা চালাচ্ছে আওয়ামী নামধারী সনমান্দী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড এর সদস্য হারুন মিয়া,আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন,জসীম চৌধুরী,জয়নাল মিয়া,যুবলীগ নেতা সুজন,মিজান,কাউসার,কৃষকলীগ নেতা জামাল হোসেন সহ স্থানীয় কিছু সন্ত্রাসীরা।

অভিযোগ পাওয়া গেছে ঐ এলাকার এসকল আওয়ামীলীগ নামধারী ভূমিদস্যুরা শক্তিশালী সিন্ডিকেট করে দীর্ঘদীন যাবত আওয়ামীলীগের নাম ব্যাবহার করে একটি ব্যানার ও ফ্যাস্টুন লাগিয়ে সরকারী খালের উপর স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে। এবিষয়ে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোন ব্যাবস্থা নিচ্ছেন না স্থানীয় প্রশাসন। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক আওয়ামীলীগ নেতাকর্মী জানান সনমান্দী ইউনিয়নের বর্তমান প্রভাবশালী কিছু নেতার কারনে আমরা সরকারী জমি দখলের বিরুদ্ধে মুখ খুলতে পারছি না। কিছু বলতে গেলেই তারা সাধারন নেতকর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক বলেন, সরকারী জমি ও খাল দখলের সঙ্গে আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের কোন নেতাকর্মী জড়িত নয়। কিছু হাইব্রীড নেতা দলকে বিতর্কীত করার হীন উদ্দেশ্য নিয়ে তাদের সার্থ হাসিলের লক্ষে যদি একাজ করে থাকে তবে এর দায়ভার আওয়ামীলীগ নিবে না। যদি আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার অপকর্মের সাথে কেউ জড়িয়ে পড়ে ও তার প্রমান পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর ইসলাম জানান , সরকারী জমি খাল দখলের বিষয়ে মৌখিক ভাবে অবহিত হয়েছি। বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

ইকবাল/এমই