অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গবাদিপশু পাচারকালে ১৫২টি গরু এবং ১৮টি মহিষসহ ১২ ভারতীয় রাখালকে আটক করেছে বিজিবি।
সোমবার ভোরে আটকের পর দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ১২ রাখালকে বিএসএফের হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
তিনি জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বকচর পোস্টের একটি বিশেষ টহলদল পাচারকালে ১৫২টি গরু এবং ১৮টি মহিষসহ ১২ ভারতীয় রাখাল আটক করে।জব্দকৃত গবাদিপশুর আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
তিনি আরো জানান, পরে পতাকা বৈঠকের মাধ্যমে ১২ জন ভারতীয় রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত গবাদিপশু রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এসএ





