নাশকতা প্রতিরোধে গাজীপুরে বৃহস্পতিবার সকালে তিন পাল্টুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের সমর্থনে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগের সময় আটক এক পিকেটারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আলী আজগরের বাড়ি (২২) সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ২০দলীয় হরতালের সমর্থনে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ও গাড়িতে অগ্নিসংযোগের সময় আটক করা হয় শিবিরের ক্যাডার আলী আজগর। পরে ওই ব্যাপারে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলী আজগর প্রায় মাস খানেক আগে সাতক্ষীরা থেকে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য গাজীপুরে আসেন।

এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল জানান, নাশকতারোধে জেলায় তিন প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা শহরে গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে শুরু করেছে।
জেআই