যানজটে পড়ে অবশেষে হেঁটে অফিসে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী। পথে তীব্র যানজট দেখে রাস্তায় গাড়ি রেখে তিনি কাকরাইল থেকে মৎস্যভবন হয়ে ফুটপাথ ধরে হেঁটে অফিসে যান।

অক্টোবরের তপ্ত গরমে টাইসহ নীল স্যুট পরা মাহমুদ আলীকে হেঁটে যাওয়ার সময় কান্ত দেখাচ্ছিল। তিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। ঘাম ও কান্তির ছাপ মুখে স্পষ্ট ফুটে ওঠে। বারবার রুমাল দিয়ে মুখের ঘাম মুছ্ছিলেন তিনি।

ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ছিলেন সাদা পোশাকে। হাতে ওয়াকি-টকি না থাকলে কেউ তাকে নিরাপত্তা বাহিনীর লোক বলে চিনতে পারতেন না।

পররাষ্ট্রমন্ত্রী যখন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য সামনে কেউ পড়লেই হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সাথে অনেক পথচারীর গায়ে ধাক্কাও লাগে। তিনি তাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিলেন সাধারণ পথচারীর মতো। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে এলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ নিয়ে তাকে অভ্যর্থনা জানান। ঠিক তখনই ফুটপাথের পথচারী অনেকে বুঝতে পারেন তিনি ভিআইপি কেউ।

ইআর