জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদ ও হরতালের সমর্থনে লক্ষ্মীপুর এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

বুধবার বিকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই মিছিল বের করে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত আছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ