গাজীপুরের উত্তর ছায়াবীথি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম দিপু চন্দ্র বর্মন (৩০) বলে জানা যায়।
রোববার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত দিপু পঞ্চগড়ের ভোদা থানার সাকারিয়া পাড়া এলাকার ভবেশ চন্দ্র বর্মনের ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, দিপু স্থানীয় মুক্তিযোদ্ধা হাকিম আলীর বাসায় ভাড়া থাকতো। তিনি স্থানীয় জোড়া পুকুর পাড় এলাকায় মোটর সাইকেল মেরামতের গ্যারেজে কাজ করতেন। রোববার সকালে ওই বাড়ির নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দিপুর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, স্থানীয় এক মেয়ের সঙ্গে দিপুর প্রেমের সম্পর্ক ছিল। অভিভাবকরা তাদের এ সম্পর্ক মেনে না নেয়ায় দিপু আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





