নাটোরে চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
শনিবার কানাইখালীতে আয়কর অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন আয়কর বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন নাটোর অফিসের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেন।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিশ্চিত করতে আয়কর প্রদানের অনুরোধ জানান।
এসএইচ





