ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল যান চলাচল রাত ১২টা থেকে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি আবারও চালু করা হবে।

একারণে উভয় পাড়ে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় কয়েকশ যাত্রীবাহী বাস ও ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমান রয়েছে।

এএস