টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা এ কারাদণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো, পৌর সদরের পুষ্টকুমারী গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান মাসুদ (৩২), উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে আল আমীন (২৭) ও মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের কাজী সামাদের ছেলে হাবেল কাজী (৫২)।
এদের মধ্যে মাসুদকে এক বছর, আল আমীনকে দুই মাস ও হাবেল কাজীকে ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে।
পুলিশ জানান, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, সেবনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সিরাজুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের এ সাজা দেওয়া হয়।
এমকে





