ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকা থেকে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক হন তারা।
আটক ডাকাত সদস্যরা হলেন- একই এলাকার ইসাহাক আলীর ছেলে মহিদুল ইসলাম (৩২) ও দুর্গাপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মতিয়ার রহমান (৩৫)।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, ভোরের দিকে কয়েকজন ডাকাত বাজার গোপালপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
কেএইচ





