বিএনপির পুর্ব ঘোষিত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীতে পুলিশী বাধার মুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বলে জানান নগর বিএনপি নেতারা।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা কর্মীরা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিএনপি নেতারা বলেন, নূর আহমদ সড়কের উপর অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে মুখে এ কর্মসূচি চলে।
কর্মসূচি চলাকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।
ওসি জসিম উদ্দিন বলেন, বিএনপি নেতারা তাদের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কোন সমস্যা করেনি। তারা যদি রাস্তা অবরোধ করে অবস্থান করতে চাইলে আমরা অবশ্যই বাধা দিতাম। যেহেতু তারা রাস্তায় অবস্থা না করে দলীয় কার্যালয়ে অবস্থান করেছে তাই কোন ধরণের সমস্যা হয়নি।
মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলো, মোহাম্মদ আলী, কাজী বেলাল, মহিলা দলের নেত্রী জেলী চৌধুরী, যুবদলের মোশাররফ হোসেন দিপ্তী।
এমই/মাসুম





