৮ বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের আটক করে বিজিবি।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল জব্বার জানান, হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের কামালগেট নামক এলাকা দিয়ে ওই যুবকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুরের বোয়ার গ্রামের আব্দুল খালেকের পুত্র রবিউল ইসলাম (২০), আতাউল ইসলামের পুত্র রুবেল হোসেন (২০), আদর্শপাড়ার রমজান আলীর পুত্র মোঃ রনি (২৪), শান্তিনগরের মৃত ইসমাইলের পুত্র মোঃ রোকন (৪৫), বগুড়ার আদমদিঘির সান্তাহার গ্রামের জালালের পুত্র মোঃ জাকির হোসেন (২০), মৃত ফরহাদের পুত্র মোঃ ফাহাদ চৌধুরী (৩৪), নীলফামারী জেলার সৈয়দপুর সদরের মোঃ তসলিমের পুত্র তাজ হোসেন (৩৪) ও ঢাকা মোহাম্মদপুরের মৃত মোস্তাকিমের পুত্র মুকিদ হোসেন (৩৬)।
জেএ





