জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমী বাজার এলাকায় একটি মাল বোঝাই মিনি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে জয়পুরহাট থেকে বাসার মাল বোঝাই একটি ট্রাক কালাই যাওয়ার পথে ওই স্থানে পৌছুলে ১০-১২জনের একদল দূর্বৃত্ত রাস্তায় গাছের গুড়ি ফেলে পথরোধ করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মাল বোঝাই মিনি ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খবর পেয়ে পুলিম সুপার আবু কালাম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রসঙ্গত: পেট্রোল ঢেলে আগুন দেওয়া এ গাড়ীতে কালাই থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম রংপুরের তারাগঞ্জ থেকে বাসাবাড়ীর মালামাল নিয়ে আসছিলেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
জেআই





