ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে শৈলকুপা উপজেলায় পাঁচজন ও ঝিনাইদহ সদর উপজেলায় তিনজনকে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এম হাশেম খান জানান, আটককৃতরা হল দুধসর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোতালেব হোসেন, সুরা সদস্য আবু দাউদ, সেলিম হোসেন, আইয়ুব হোসেন ও বিএনপি কর্মী শফিকুল ইসলাম।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, আটককৃতরা হল বিএনপি কর্মী আল-আমিন, শুকুর আলি ও আব্দুল মালেক।
নাশকতা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
কেএইচ





