রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়।
রিখটার স্কেলে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। স্থায়িত্ব ছিল ৫-৬ সেকেন্ড।
এ দিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভূটান, বাংলাদেশ ও নেপালসহ ভারতের পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীর বাইরে দিনাজপুর থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.৬। উৎপত্তিস্থল আসামের বসুগাঁও থেকে ২৩ কিমি উত্তরে, ভূ-পৃষ্ট থেকে ১০ কিমি নিচে। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
ভারত ও বাংলাদেশকে কাঁপিয়ে যাওয়া এই ভূমিকম্পে প্রাণহানির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এএইচ





