রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে নাভানা সিএনজি স্টেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ততক্ষণে সিএনজি স্টেশনে থাকা একটি ট্রাক ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে ছাই হয়ে গেছে সিএনজি স্টেশনের মেশিনও।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মোহসীন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সিএনজি স্টেশনের মেশিনের কাছে ট্রাক গ্যাস নিতে এসে হঠাৎ ট্রাকটি ব্রেক ফেল করে মেশিনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়।
ট্রাক চালক অসতর্ক ছিলেন মন্তব্য করে তিনি বলেন, হয়তো সারা রাত গাড়ি চালিয়ে চালকের চোখে ঘুম ছিলো তাই এমনটা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটাই মনে করছেন।
এআই





