বে-সরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্স ও বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে বিরামপুরে মাদকের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে বিওয়াইএফসি’র মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কলেজ গেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে ডিগ্রী কলেজ হল রুমে বিওয়াইএফসি’র সরকারী প্রোগ্রাম ম্যানেজার মনোয়ার হোসেনের সভাপত্বিতে মাদকের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মো: মোবারক আলী, অধ্যক্ষ বিরামপুর কলেজ মো: ফরহাদ হোসেন, এনজিও ফোরাম সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মো: এনামুল হক প্রমূখ।
ইআর





