সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৮২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টার জন্য বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার বাইরে শুক্রবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৮৯ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া আরো ৬৯ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
কেএইচ





