সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আবদুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আশকারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের ইসরাইল গাজীর স্ত্রী সফুরা বেগম ও নওসের গাজীর ছেলে আনারুল ইসলামের নাম জানা গেছে। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী।
দেবহাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকারিয়া শেখ জানান, আহতদের দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কেএইচ





