বঙ্গোপসাগরের চালনা পয়েন্ট থেকে ভাসমান ভারতীয় এক জেলেকে উদ্ধার করেছে দেশীয় জেলেরা। গতকাল রোববার হরিকমল দাস নামের ওই জেলেকে মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। বিমর্ষ জেলে হরিকমল জানিয়েছে।

আজ (রোববার) মা মহা গৌরী নামের ট্রলার ঝড়ের কবলে পড়লে তার সঙ্গীয় ১৭ জেলেসহ তিনি নিখোঁজ হন।

গত কাল ভাসমান হরিকমলকে উদ্ধার করে নিয়ে আসে চট্রগ্রামের এফবি কমলা নামে একটি ট্রলার। ওই সময় জেলে সালাউদ্দিন ও হাফেজ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের চালনা পয়েন্টে ভাসমান ওই জেলে দেখে তাদের ট্রলারে তোলেন। উদ্ধারের পর থেকেই কিছু মুখে দেয়নি জেলে হরিকমল।

মহিপুর উপ-স্বাস্থ কেন্দ্রের চিকিৎসক ডা. সুবীর পাল বলেন, উদ্ধারকারী জেলেরা হাসপাতালে নিয়ে এলে ভারতীয় জেলেকে চিকিৎসা দেয়া হয়। সম্পূর্ণ সুস্থ্য হতে সময় লাগবে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, দেশীয় জেলেরা সমুদ্র থেকে ভাসমান ভারতীয় হরিকমল নামের এক জেলেকে উদ্ধার করে মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতনকে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হরিকমল জানিয়েছেন, তার বাড়ি ভারতের চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ থানার কৈলাশ নগর গ্রামে । তিনি ওই এলাকার কমল সেটির মালিকানাধীন মা মহা গৌরি ট্রলারের জেলে।

 

এমবিএইচ